🔴 সর্বশেষ

LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাকরিচ্যুত কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Nov 16, 2026  প্রতিদিন বাংলা  9 views
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাকরিচ্যুত কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। সোহেল আহম্মেদ যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ বাগেরহাটের বারুইপাড়া ক্যাম্পে কর্মরত ছিলেন। অপর ব্যক্তি মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ ময়নুলের ছেলে। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারসংলগ্ন এলাকায় তাঁর বাইসাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নিজ দোকানে কাজ করছিলেন কাশেম সরদার। এ সময় দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। পরে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান।

এরপর অপহরণকারীরা কাশেম সরদারের স্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। পরবর্তী সময়ে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হলে বিষয়টি পুলিশকে জানান ভুক্তভোগীর স্ত্রী।

অভিযোগ পাওয়ার পর তালা থানা পুলিশ দ্রুত তদন্তে নামে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy