ঝিনাইদহ শহরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার করা মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *