রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে মন্ত্রী দ্রুত ঘটনার কারণ উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। পাশাপাশি তিনি এ ঘটনায় কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ারও তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *