দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নতুন করে ১ হাজার ২৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৮ জনের মধ্যে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ২২৫ জন।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে গত এক দিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ ধরনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে জরুরি।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *