LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...
Home / ইসলাম / হজে অংশগ্রহণে ৬ রোগে নিষেধাজ্ঞা, কড়া স্বাস্থ্য নির্দেশনা সৌদির

হজে অংশগ্রহণে ৬ রোগে নিষেধাজ্ঞা, কড়া স্বাস্থ্য নির্দেশনা সৌদির

May 02, 2026  প্রতিদিন বাংলা  9 views
হজে অংশগ্রহণে ৬ রোগে নিষেধাজ্ঞা, কড়া স্বাস্থ্য নির্দেশনা সৌদির

পবিত্র হজকে কেন্দ্র করে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগা ব্যক্তিরা এ বছর হজ পালনের অনুমতি পাবেন না।

সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, হজের কঠিন আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন করতে সক্ষম নন—এমন ব্যক্তিদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব রোগ বা শারীরিক অবস্থার কারণে হজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো হলো—

  • কিডনির জটিলতা বা নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন
  • গুরুতর হৃদরোগ বা হার্ট ফেইলিউর
  • লিভার সিরোসিস
  • জটিল মানসিক রোগ বা ডিমেনশিয়া
  • বার্ধক্যজনিত অতিরিক্ত শারীরিক দুর্বলতা
  • গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী

কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের এমন শারীরিক সক্ষমতা থাকতে হবে যাতে তারা হজের সব আনুষ্ঠানিকতা ঝুঁকিমুক্তভাবে সম্পন্ন করতে পারেন।

এদিকে স্বাস্থ্যবিধির অংশ হিসেবে হজযাত্রীদের জন্য বেশ কিছু টিকা বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে হজে যাওয়ার অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে।

এছাড়া বয়স্ক, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য করোনা ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদের আগের টিকার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের অবশ্যই নতুন করে টিকা নিতে হবে। লাখো মানুষের সমাগমে স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রতি বছরই এ ধরনের কঠোর নির্দেশনা দেওয়া হয়।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy