প্রতিদিবন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
Home / শিক্ষা / প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী, গঠনের নির্দেশ তদন্ত কমিটি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী, গঠনের নির্দেশ তদন্ত কমিটি

মে 02, 2026  প্রতিদিন বাংলা  12 views
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী, গঠনের নির্দেশ তদন্ত কমিটি

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে মন্ত্রী দ্রুত ঘটনার কারণ উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। পাশাপাশি তিনি এ ঘটনায় কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ারও তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy