রাজধানীর পল্লবীতে সড়কের পাশে পার্কিং করে রাখা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৬০৪।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পার্কিং করে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত