LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...
Home / রাজনীতি / এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

May 01, 2026  প্রতিদিন বাংলা  8 views
এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন।

শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশে রওনা হবেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তার সঙ্গে থাকবেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

এক সপ্তাহের এ সফর শেষে আগামী ৯ মে তিনি ঢাকায় ফিরে আসবেন বলে জানানো হয়েছে।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy