🔴 সর্বশেষ

LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...

চিকিৎসা শেষে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

Sep 03, 2026  প্রতিদিন বাংলা  110 views
চিকিৎসা শেষে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বিদেশে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে বহনকারী একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিনগুলোতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে অবশেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রাজনীতির পাশাপাশি বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বেও রয়েছেন মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরেছে।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy