🔴 সর্বশেষ

LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...

দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

Nov 16, 2026  প্রতিদিন বাংলা  9 views
দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। অন্যদিকে, বৈদেশিক ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা।

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি সরকারের ঋণের এ হিসাব তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ আনুমানিক ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মূলধন এবং সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থবছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত অঙ্কে পরিবর্তন আসতে পারে। কারণ, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং জাতীয় সঞ্চয়পত্রের আগাম নগদায়নের পরিমাণ আগেভাগে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়।

তার ভাষ্য অনুযায়ী, এসব খাতে ঋণের পরিমাণ কম-বেশি হওয়ার ওপর নির্ভর করে বছর শেষে সরকারের প্রকৃত ঋণ পরিশোধের অঙ্কও পরিবর্তিত হতে পারে।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy