LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...
Home / জলবায়ু ও পরিবেশ / ঝড়ের আশঙ্কায় ৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঝড়ের আশঙ্কায় ৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

May 02, 2026  প্রতিদিন বাংলা  11 views
ঝড়ের আশঙ্কায় ৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাসে চারটি অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

শনিবার (০২ মে) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy