প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / সারাদেশ / শিমরাইলে উচ্ছেদ ঘিরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, লাঠিচার্জে নিয়ন্ত্রণে পরিস্থিতি

শিমরাইলে উচ্ছেদ ঘিরে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, লাঠিচার্জে নিয়ন্ত্রণে পরিস্থিতি

এপ্র 06, 2026  Abdul Khalek Bhuiyan  19 views

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

জানা যায়, মহাসড়কের দুই পাশে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এসব দোকানপাট থেকে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে ভাড়া ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। তবে দোকানিরা ভয়ের কারণে সংশ্লিষ্টদের নাম প্রকাশে অনীহা দেখান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজের নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদিরের সহযোগীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে যুবদল কর্মী তামিম মারধরের শিকার হন।

অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কর্মীরা পুলিশকে সহযোগিতা করতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উচ্ছেদের পর খালি জায়গা দখল এবং চাঁদা নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share:

ট্যাগস: সারাদেশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *