🔴 সর্বশেষ

প্রতিদিন বাংলা | সর্বশেষ বাংলা সংবাদ, জাতীয়, রাজনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক খবর

Header
collapse
...

অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

সেপ্ট 03, 2026  প্রতিদিন বাংলা  153 views
অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাজারে পণ্যের অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিয়মিত বাজার পর্যবেক্ষণ ও তদারকি করছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত করে রাখা, কৃত্রিম সংকট তৈরি এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনও কাজ করছে। কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সিন্ডিকেট, কার্টেল কিংবা যোগসাজশের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার মনিটরিং ও আইন প্রয়োগের কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy