প্রতিদিবন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
Home / জাতীয় / ডেমরায় অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক

ডেমরায় অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক

মার্চ 12, 2026  প্রতিদিন বাংলা  9 views
ডেমরায় অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১১ মার্চ) রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, কয়েক রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‍্যাব-১০ কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযানের পূর্ণ বিবরণ তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy