গরমের সময় সামান্য পরিশ্রমেই তেষ্টা পেলেও শীতকালে তেমন অনুভূত হয় না। ফলে অজান্তেই শরীরে পানির ঘাটতি তৈরি হয়। অথচ মানবদেহের ৭০ শতাংশের বেশি অংশই পানি দিয়ে গঠিত। শীতকালে শরীরের আদ্রতা কমে যাওয়ায় পানিশূন্যতা আরও দ্রুত দেখা দেয়।
শরীরে পানির ঘাটতি হলে অতিরিক্ত ক্ষুধা, হজমে সমস্যা, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই সারা বছরই পর্যাপ্ত পানি পান করা জরুরি। তবে বয়স, লিঙ্গ ও শারীরিক পরিশ্রম অনুযায়ী পানির চাহিদা ভিন্ন হয়। সাধারণভাবে নারীদের প্রতিদিন ৬–৮ গ্লাস, ভারী কাজ বা ব্যায়াম করা নারীদের ৮–১০ গ্লাস এবং পুরুষদের জন্য ৮–১০ গ্লাস পানি প্রয়োজন। যারা অতিরিক্ত পরিশ্রম করেন, তাদের ১০–১৪ গ্লাস পর্যন্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়।
শীতে ঠাণ্ডা পানি পান করতে অনীহা থাকায় অনেকেই কম পানি পান করেন। এক্ষেত্রে হালকা গরম পানি হতে পারে ভালো সমাধান। গরম পানি শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে, হজম শক্তিশালী করে এবং রক্ত চলাচল বাড়ায়। নিয়মিত গরম পানিতে মধু, আদা ও লেবু মিশিয়ে পান করলে শরীরের বাড়তি ফ্যাট কমাতেও সহায়ক হতে পারে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *