প্রতিদিন বাংলা | সর্বশেষ বাংলা সংবাদ, জাতীয়, রাজনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক খবর

Header
collapse
...
Home / অর্থনীতি / বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে থাইল্যান্ডের কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে থাইল্যান্ডের কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

আগ 05, 2026  প্রতিদিন বাংলা  7 views
বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে থাইল্যান্ডের কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

থাইল্যান্ডের জনপ্রিয় আন্তর্জাতিক কফি চেইন ক্যাফে আমাজন (Cafe Amazon) এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যান্ডটির উদ্বোধন হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১১টা ২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় স্থাপিত ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোরে। উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ড দূতাবাসের প্রতিনিধি, থাইল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি ও পেট্রোলিয়াম প্রতিষ্ঠান পিটিটি (PTT)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বসুন্ধরা গ্রুপের শীর্ষ নির্বাহী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর অতিথিদের জন্য গ্রুপ ফটোসেশন এবং ক্যাফে আমাজনের কফি ও সিগনেচার পানীয় উপভোগের বিশেষ আয়োজন থাকবে।

দিনের দ্বিতীয় পর্ব বিকেল ৩টা থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ আয়োজন সাধারণ দর্শনার্থী ও কফিপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, ‘মুয়াই থাই’ মার্শাল আর্ট প্রদর্শনী, কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ এবং ব্র্যান্ডভিত্তিক বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া বিকেলের আয়োজনে থাকবে ফ্ল্যাশ মব পরিবেশনা, জনপ্রিয় সংগীতশিল্পী জেফারের একক সঙ্গীতানুষ্ঠান, ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’-এর বিশেষ উপস্থিতি এবং সমাপনী সাংস্কৃতিক পরিবেশনা।

২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন বর্তমানে বিশ্বের দ্রুত সম্প্রসারণশীল কফি চেইনগুলোর একটি। প্রাকৃতিক পরিবেশে সাজানো আউটলেট, উন্নতমানের কফি এবং বৈচিত্র্যময় পানীয়ের জন্য ব্র্যান্ডটি আন্তর্জাতিকভাবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে হাজারো শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছে।

বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের কফি সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy