প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / জাতীয় / গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে মাঠে নামল পল্লী বিদ্যুৎ: ৩ কোটির বেশি গ্রাহকের কাছে প্রচারণা

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে মাঠে নামল পল্লী বিদ্যুৎ: ৩ কোটির বেশি গ্রাহকের কাছে প্রচারণা

জানু 20, 2026  Pratidin Bangla  161 views
গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে মাঠে নামল পল্লী বিদ্যুৎ: ৩ কোটির বেশি গ্রাহকের কাছে প্রচারণা

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে দেশের প্রায় ৩ কোটি ৭২ লাখ পল্লী বিদ্যুৎ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেওয়া হবে। লিফলেট বিতরণের সময় গ্রাহকদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করা হবে।

এ ছাড়া ১৮ লাখ প্রিপেইড গ্রাহকদের নিয়ে অঞ্চলভিত্তিক সভা, প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাইকিং, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেসবুক পেজে প্রচারণা এবং আরইবির ভবনগুলোতে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, জনগণ আর ফ্যাসিবাদী শাসনে ফিরতে চায় না। তারা একটি গণতান্ত্রিক, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রত্যাশা করে। এই প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। পাশাপাশি জুম প্ল্যাটফর্মে আরইবির মাঠপর্যায়ের ৪১৭ জন জিএম ও ডিজিএম অংশ নেন।


Share:

ট্যাগস: জাতীয়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *