প্রতিদিবন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
Home / সারাদেশ / পূর্বধলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

পূর্বধলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

মে 02, 2026  প্রতিদিন বাংলা  7 views
পূর্বধলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩

পূর্বধলা উপজেলা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ‘আল্লাহ দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামে এক ব্যক্তি নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরেক ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে রয়েছেন মোল্লা মিয়া (৪৫), ডা. সারা তাবাসসুম উর্মি এবং মো. মনির হোসেন (২৩)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy