জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পরীক্ষায় মোট ১৮১টি কলেজের ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন শিক্ষার্থী অংশ নেন।
পরীক্ষায় পাসের হার ৬০.৯৭%। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/ থেকে বিস্তারিত ফল জানতে পারবেন।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত