প্রতিদিবন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
Home / সারাদেশ / ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই!

ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই!

মে 01, 2026  প্রতিদিন বাংলা  324 views
ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই!

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবুল কালাম (৫০) নামের ওই ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে কোনাপাড়ার ফুডপ্লেক্স এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম প্রতিদিনের মতো দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। বাসার গেটের কাছে পৌঁছানোর পরপরই পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কান ও মুখে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়।

এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় দুই লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় রয়েছেন বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy