মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী মনে করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত ‘সম্ভবত’ আবার শুরু হতে পারে।
ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতায় স্থায়ীভাবে প্রতিশ্রুতিবদ্ধ নয়—এমন ধারণা থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে।
তিনি আরও দাবি করেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনেকাংশেই কৌশলগত এবং মিডিয়া-কেন্দ্রিক, যার পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই পক্ষের মধ্যে টানা কয়েক সপ্তাহ সংঘাত চলার পর এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হয়।
পরবর্তীতে ইসলামাবাদ-এ শান্তি আলোচনা হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপরও বিভিন্ন পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনো স্থায়ী সমাধান আসেনি।
সাম্প্রতিক পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত