নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২১টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার করা জামিন আবেদনটি রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। ওই বছরের ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।
এসব মামলার মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২১ মামলায় জামিন পেতে এবার হাইকোর্টে আবেদন করেছেন সাবেক এই মন্ত্রী।
তার জামিন আবেদনটি কার্যতালিকায় ওঠায় মামলাগুলো নিয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত